শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

বাবার কবরের পাশে সমাহিত হলেন বেলকুচি'র জামায়াত নেতা আব্দুল মোমিন সিনা

বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ রুকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাস্থ, বেলকুচি পৌরসভার সাবেক মজলিশে শূরা সদস্য, পৌরসভার সাবেক পেশাজীবি চিকিৎসা ফোরাম ওয়ার্ডের সভাপতি আব্দুল মোমিন সিনার এর দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার, সকালে আটঘড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শীবপুর ফাজিল মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে কদিমবগ্দী কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে চিরদিনের জন্য সমাহিত করা হয় তাঁকে। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াত নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজে অংশগ্রহণ করেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,

পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা নায়েবে আমীর,আটঘড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মজলিশে শূরা সদস্য, বেলকুচি উপজেলা সেক্রেটারি, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস্ ও প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,পাবনা শহর আমীর রাকিবুল হাসানসহ জানাযার নামাজে জামায়াত-শিবির অসংখ্য নেতা-কর্মীসহ দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারন মুসুল্লি জানাযায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মরহুম আব্দুল মোমিন সিনা গত সোমবার (১৭ এপ্রিল) বাদ জোহর একদন্ত গ্রামে নিজ বাসভবণে ইন্তিকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ইবনে সিনা ঔষধ কোম্পানীতে চাকরীর সুবাদে তিনি দেড়যুগের অধিক সময় কাল সিরাজগঞ্জের বেলকুচিতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,মা, নাবালিকা ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এদিকে আব্দুল মোমিন সিনার ইডিন্তকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম, সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ